Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সকালে পুলিশের হাতে রিকশা জব্দ, বিকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ২০:১৮

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল মিয়া (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তপন রায় (৪০) নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টার দিকে ডাম্পিং থেকে রিকশা নিয়ে ফেরার পথে উত্তর বাড্ডার কামরুলের বিরিয়ানির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত জুয়েলের শ্যালক আজিজুল মিয়া জানান, তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামে। জুয়েলের বাবার নাম আব্দুল কাদির। বর্তমানে তারা গুলশানের কালাচাঁদপুর এলাকায় বসবাস করতেন। জুয়েল পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। প্রায় ৬ মাস আগে তিনি আজিজুলের বোন সাজেদাকে বিয়ে করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শুক্রবার সকালে রিকশা নিয়ে বের হওয়ার পর আফতাবনগর এলাকায় ট্রাফিক সার্জেন্ট জুয়েলের রিকশা আটক করে মামলা দেয় এবং রিকশাটি ডাম্পিংয়ে পাঠানো হয়। পরে দুপুরে ডাম্পিংয়ে রাখা রিকশা থেকে ব্যাটারি খুলে অন্য একটি রিকশায় করে কালাচাঁদপুরে ফিরছিলেন জুয়েল। পথে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহত জুয়েল ব্যাটারীচালিত রিকশা চালাত। আফতাবনগর এলাকায় সার্জেন্ট রিকশা ধরে মামলা দেয়। আর রিকশাটি ডাম্পিংয়ে দেয়। দুপুরের দিকে দুজন মিলে ডাম্পিং করা রিকশা থেকে ব্যাটারী খুলে আরেক রিকশায় করে গুলাশান কালাচাঁদপুর যাচ্ছিল। এসময় একটি কাভার্ডভ্যান পিছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে জুয়েল ছিটকে পরে চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে আরেক যাত্রী তপন রায় (৪০) আহত হয়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর