Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৭:৩০ | আপডেট: ২৬ মে ২০২৬ ১৭:৩২

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৩৬ শিশু।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ শিশুর মধ্যে নিশ্চিত হামে এক শিশু এবং সন্দেহজনক হামে নয় শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১৩৬ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৫৩ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৮৩ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩ জন এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৭৭২ জন। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪৮ হাজার ৮০০ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৫৫৫ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৪৬৭ জন এবং নিশ্চিত হামে ৮৮ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর