Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের একদিন পর জলাশয়ে মিলল শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ২১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে মাহাদি (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সন্ধ্যার দিকে খিলক্ষেত জামতলা এলাকার একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোরহাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহাদি পরিবারের সঙ্গে খিলক্ষেত জামতলা এলাকায় বসবাস করত। তার বাবার নাম মিজানুর রহমান। মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, শিশুটি যেখানে খেলাধুলা করতো তার পাশের একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তার চোখ দুটি ফোলা ও শরীরের বিভিন্ন জায়গায় চামড়া ওঠা ছিল।

বিজ্ঞাপন

ওসি জানান, ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড— এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো

সম্পর্কিত খবর