Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কড়াইল বস্তিতে অবৈধ লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৭:৪৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইন ম্যানের মৃত্যু হয়েছে।

শনিবার (১১জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হায়দার হোসেনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর বাড্ডায় থাকতেন।

হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার ভগ্নিপতি শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কোম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তারা চার থেকে পাঁচজন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় হঠাৎ তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর