Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাব্বী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ছনটেক স্বপ্ন সুপার সপের সামনে প্রধান রাস্তার উপর ঘটনাটি ঘটে।

নিহত রাব্বীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। বাবার নাম হারুন অর রশীদ। বর্তমানে তিনি যাত্রাবাড়ির গোবিন্দপুর এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) অতনু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে রাস্তায় দুই যুবকের সাথে রাব্বীর মোবাইল নিয়ে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে রাব্বীর বুকে ছুরিকাঘাত করে দুই যুবক পালিয়ে যায়। রাব্বী ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, নিহত রাব্বীর নামে কদমতলি থানায় দুটি মাদক মামলা রয়েছে। ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর