Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৩

যাত্রাবাড়ী থানা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরনে ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক আহত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে যাত্রাবাড়ি থানার সামনে সিগন্যালে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ইবাদুর রহমান জানান, তিনি ব্যাটারি চালিত রিকশা চালক। সন্ধ্যার দিকে যাত্রাবাড়ি এলাকায় রিকশা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি রিকশা নিয়ে যাত্রাবাড়ি থানার সামনে চৌরাস্তায় সিগনালে পরেন। এসময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরন হয়। এতে ককটেলের স্প্লিন্টার তার কোমড়ের পিছনে লাগে। এরপর দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে চলে আসেন। তার বাসা রাজধানীর মুগদার মান্ডা এলাকায়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ি এলাকা থেকে ককটেল বিস্ফোরনে এক রিকশা চালক আহত হয়ে হাসপাতালে এসেছে। তার কোমড়ের পিছনের দিকে স্পিলিন্টারের আঘাত রয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর