Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার মগবাজার ও বাবুবাজার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০২

ককটেল বিস্ফোরণ। প্রতীকী ছবি

ঢাকা: এবার রাজধানীর মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে এবং বাবুবাজার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজারে এবং রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

মগবাজার চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের বিষয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর