Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১২:১৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬ ১৩:১৯

ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাজধানীর আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর থেকে মিরপুর-১ সড়কের ডান পাশের এলাকার), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস না থাকার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর