Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর টিকাটুলিতে বাসচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৭:০০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৯:২৪

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর টিকটুলিতে যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১২অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে ঘটনাটি ঘটে।

ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, দুপুরে ওই নারী টিকাটুলি ওভার ব্রীজের নিচে রাস্তা পার হচ্ছিল। এসময় দোয়েল পরিবহনের একটি বাস আর একটি বাসকে ওভারটেকিং করার সময় ওই নারীকে চাপা দেয়। এতে চাকার নিচে পৃষ্ঠ হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনার পরপরই দোয়েল পরিবহন বাসটি জব্দ করা হয় এবং এর চালককে আটক করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতালে মৃত রিনা রানী ঘোষের স্বামী বিশ্বজিত ঘোষ জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ওয়ারী কে এম দাস লেনের স্বামীবাগ এলাকায় থাকেন। সে নিজে ঠাটারী বাজার মাছ কাটার কাজ করেন। তার স্ত্রী মানুষের বাসায় কাজ করতেন। তার ছোট ছেলে পিথু ঘোষ নবাবপুর একটি স্কুলে লেখাপড়া করে। ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফেরার জন্য টিকাটুলি এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় বাসের চাপায় সে মারা যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর