Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর ৪ থানায় যৌথ অভিযান, গ্রেফতার ৪৪১

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১১:৩৬

ফাইল ছবি।

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ যৌথ অভিযানে ৪৪১ জন গ্রেফতার হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে মোহাম্মদপুর, আদাবর, পল্লবী এবং গেণ্ডারিয়ায় ডিএমপির বিশেষ যৌথ অভিযানে ৪৪১ জনকে গ্রেফতার এবং আটটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর