Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হারানো অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান: প্রধান সমন্বয়কারী র‌্যাব, পুরস্কার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৮

র‌্যাবের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযান পরিচালনায় প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদর দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার অভিযানে সাধারণ মানুষের সঠিক তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি। কেউ যদি হারানো বা অবৈধ সরকারি অস্ত্রের বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন, তবে তাকে গোপনে এবং নিরাপদ উপায়ে উপযুক্ত পুরষ্কার প্রদান করা হবে। সেই সঙ্গে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বিজ্ঞাপন

এদিকে, তথ্য দেওয়ার জন্য র‌্যাব ফোর্সেসের পক্ষ থেকে বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। যে কোনো নাগরিক নিম্নোক্ত নম্বরগুলোতে সরাসরি কল করে কিংবা ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার-এর মাধ্যমে যোগাযোগ করে গোপন তথ্য প্রদান করতে পারবেন।

র‌্যাব হটলাইন নম্বর: ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।

উদ্ধার অভিযান সফল করতে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে র‌্যাব ফোর্সেস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর