ঢাকা: রাজধানীতে নাশকতার অভিযোগে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৪ জন গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীতে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি।