Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৭

ষোলশহর দুই নম্বর গেটে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতাকর্মীরা

চট্টগ্রাম ব্যুরো: ঢাকায় যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ এবং আন্দোলনকারীর আহতের ঘটনায় চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতাকর্মীরা নগরীর ষোলশহর দুই নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যে সেখানে বিপুল সংখ্যক ছাত্র-জনতার জমায়েত তৈরি হয়।

অবস্থানকারীরা শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন। এ ছাড়া ঢাকার শাহবাগে নেতাকর্মীদের ওপর হামলার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন তারা।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে দলটির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন জানিয়েছেন।

এদিকে সড়ক অবরোধের কারণে নগরীর দুই নম্বর গেট থেকে জিইসি মোড় হয়ে ওয়াসা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। দুই নম্বর গেটের আশপাশের সড়ক এবং ফ্লাইওভারে আটকে থাকা গাড়ির সারি দেখা গেছে।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর