Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলতে ‍গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১০:২৫

ফুটফুটে ওই শিশু মো. আহাত নূর (৪)।

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. আহাত নূর (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবাব আলী চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। আহাত নূর প্রবাসী নুরুল আবসারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শিশুটির চাচা সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘দুপুরে আহাত বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে সকলের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পুকুর থেকে উদ্ধার করে দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কুসুম বলেন, ‘শিশুটিকে দুপুর ২টায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এআর