Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা উদ্যান থেকে ককটেলসহ আওয়ামী লীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৩:৫০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে ২টি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

আব্দুর রহমান ভোলার বোরহান উদ্দিনের চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে। তিনি ভোলার বোরহান উদ্দিনের ৯নম্বর দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওসি কাজী রফিক আহমেদ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়- তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর