Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৫:২৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: বগুড়ায় বাবর আলী (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছেন এক মাদক ব্যবসায়ী। রোববার (৭ ডিসেম্বর) রাতে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত বাবর আলী বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) পদে কর্মরত আছেন।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় যান। সেখানে ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু এ সময় রিয়াদ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত বাবর আলীকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেয়। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, ওই আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার রয়েছে। এটিএসআই বাবর আলী তাকে গ্রেফতার করতে গেলে তার ওপর এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর