Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট কর্মচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩

ঢাকা: রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে এক ট্রান্সপোর্টের কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

আহত গোলাম কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান জানান, কিবরিয়া বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তার বাসা শ্যামপুর আলমবাগ এলাকায়। রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসে। কিবরিয়া সেই মালামাল আনলোড করে গাড়ি ভাড়া দিয়ে পরে রিকশায় বাসায় ফিরছিলেন। পথে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে আসলে ৩ ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। তখন বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে, পরে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন কিবরিয়া।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর