Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল সিটি

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ০৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুটা দারুণ আত্মবিশ্বাস নিয়েই করেছিলেন লিগে উড়তে থাকা আর্সেনাল। তবে কারাবাও কাপের ফাইনাএলে কিপারের এক ভুলেই সব এলোমেলো হয়ে গেল তাদের। ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চার মৌসুম পর আবার এই শিরোপা জিতল সিটি। এটি এই টুর্নামেন্টে তাদের ৯ম শিরোপা। প্রথম কোচ হিসেবে এই প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতলেন সিটি কোচ পেপ গার্দিওলা।

প্রথমার্ধে গোলের অনেক সুযোগই এসেছিল দুই দলের সামনে। তবে তা কেউইই কাজে লাগাতে পারেনি। গোলশূন্যভাবেই তাই শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

ম্যাচের ৬০ মিনিটের মাথায় লিড নেয় সিটিজেনরা। বের্নার্দো সিলভার পাস ডি-বক্সে পেয়ে জোরাল শট নেন হায়ান শেহকি। নাগালের মধ্যে থাকলেও বল গ্লাভসে জমাতে পারেননি কেপা আরিসাবালাগা, আলগা বল গোলমুখে পেয়ে হেডে জালে পাঠান ও’রাইলি।

চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণও করে ফেলে সিটি। এবার ডান দিক থেকে মাথেউস নুনেসের ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডেই গোলটি করেন তরুণ ইংলিশ লেফট-ব্যাক।

শেষ পর্যন্ত ম্যাচে আগে ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। ২-০ গোলের জয় নিয়েই শিরোপা জিতল সিটি।

বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো

সম্পর্কিত খবর