পাবনা: পাবনার সাঁথিয়ায় রাতের অন্ধকারে ছয় বিঘা পেঁয়াজখেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।
শনিবার (০৭ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চর-পাকুরিয়া গ্রামের কৃষক হেলাল উদ্দিনের পেঁয়াজখেতে এ ঘটনা ঘটে।
কৃষক হেলাল উদ্দিন জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে হালি পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। মাত্র ১৫/১৬ দিন পরেই ফসল তোলা যেত। কিন্তু রাতের অন্ধকারে কারা এসে পুরো জমির পেঁয়াজে বিষ দিয়ে চলে গেছে।
এদিকে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার প্রেক্ষাপটে সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, ভুক্তভোগী কৃষককে কারিগরি সহায়তার পাশাপাশি কৃষি প্রণোদনাও দেওয়া হবে।