Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ৬ বিঘা পেঁয়াজখেত নষ্টের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৬:০০

নষ্ট পেঁয়াজখেতে বসে কৃষকের মাথায় হাত।

পাবনা: পাবনার সাঁথিয়ায় রাতের অন্ধকারে ছয় বিঘা পেঁয়াজখেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০৭ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চর-পাকুরিয়া গ্রামের কৃষক হেলাল উদ্দিনের পেঁয়াজখেতে এ ঘটনা ঘটে।

কৃষক হেলাল উদ্দিন জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে হালি পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। মাত্র ১৫/১৬ দিন পরেই ফসল তোলা যেত। কিন্তু রাতের অন্ধকারে কারা এসে পুরো জমির পেঁয়াজে বিষ দিয়ে চলে গেছে।

এদিকে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার প্রেক্ষাপটে সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, ভুক্তভোগী কৃষককে কারিগরি সহায়তার পাশাপাশি কৃষি প্রণোদনাও দেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর