Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ০৯:০৮

ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ করে রমনা বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগ জাতীয় জাদুঘর, শহিদ জিয়া শিশু পার্ক, রমনা বটমূল ছায়ানটের আয়োজনস্থল, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কড়া নিরাপত্তা। ছবি: সারাবাংলা

শরিফুল ইসলাম বলেন, বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। বিজিবি সকল নাগরিককে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদযাপনের জন্য আহবান জানাচ্ছে।

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর