Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:০০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:০২

ঢাকা: রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ছুরি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে তার বাসার ফেরার সময় পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর পিছনের গলিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডা. আহমদ হোসেন বাসায় ফেরার সময়ে পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর পিছনের গলিতে পৌঁছালে সেখানে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনায় একজন ঠিকাদার জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে বনানী থানা পুলিশ উপস্থিত রয়েছেন। অভিযুক্তদের শনাক্তকরণ ও গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর