Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ উপলক্ষ্যে ঢাবিতে বহিরাগত প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে

ঢাবি করেস্পন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ২২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি ২৪ জুন থেকে ক্যাম্পাসে যান চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।

বুধবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর খেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেত। তবে কিছু নির্দিষ্ট যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

​নিষেধাজ্ঞার আওতামুক্ত যানবাহনের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত বাহন, জরুরি সেবার মধ্যে অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবারের গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে। তবে যেকোনো ধরনের গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশের ক্ষেত্রে সবসময়ই নিয়ন্ত্রণ বহাল থাকবে।

বিশেষ দ্রষ্টব্যে জানানো হয়েছে যে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্তটি সময়ে সময়ে পুনঃমূল্যায়ন হতে পারে।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর