Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারে লেনদেন নামল ৫০০ কোটি টাকার নিচে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: টানা পতনের পর অবশেষে দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান ঘটেছে। তবে সূচক বাড়লেও আশঙ্কাজনক হারে কমেছে সার্বিক লেনদেন। বিনিয়োগকারীদের ক্রয়াদেশ কমে আসায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) লেনদেন নেমেছে ৫০০ কোটি টাকার নিচে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে ডিএসইর লেনদেন একদিনে সর্বোচ্চ প্রায় সাড়ে ১৪শ’ কোটি টাকায় স্পর্শ করে। এরপর থেকেই টানা কমতে থাকে লেনদেন। এক পর্যায়ে তা কমে ছয় থেকে সাতশ কোটি টাকায় ঘোরাঘুরি করছিল। কিন্তু মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তা কমে দাঁড়ায় ৪৬৭ কোটি টাকা।

সূত্র মতে, এদিন সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২০৭২ পয়েন্টে অবস্থান করেছে।

বিজ্ঞাপন

সকালে সূচকের সঙ্গে লেনদেনের গতি বাড়তে থাকলেও ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৩টি কোম্পানির, বিপরীতে ১০১ কোম্পানির দর কমেছে। এছাড়া, ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ২০ দশমিক ০৫ কোটি টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৩ দশমিক ২৬ কোটি টাকা, সোনালী পেপারের ১১ দশমিক ৬৪ কোটি টাকা, স্যালভো কেমিক্যালের ১১ দশমিক ২৫ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ দশমিক ৩৮ কোটি টাকা, সিভিও পেট্রোর ৮ দশমিক ৮৪ কোটি টাকা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৮ দশমিক ৭০ কোটি টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮ দশমিক ৪০ কোটি টাকা ও রবি আজিয়াটার ৮ দশমিক ০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর