Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দারাজের ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি, গ্রাহকদের সাশ্রয় ৬.৬ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ রেকর্ড সাফল্যের সঙ্গে তাদের ‘১১.১১ বছরের সবচেয়ে বড় সেল’ ক্যাম্পেইন সম্পন্ন করেছে।

২০২৫ সালের অন্য যেকোনো ক্যাম্পেইনের তুলনায় এবারের ১১.১১-তে ১০ গুণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। লাখো গ্রাহকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন, যেখানে আকর্ষণীয় ডিল এবং এক্সক্লুসিভ ভাউচারের মাধ্যমে ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে। এর মূল চালিকাশক্তি ছিল অথেনটিক পণ্যের নিশ্চয়তা প্রদানকারী চ্যানেল ‘দারাজমল’, যা সাধারণ বিক্রেতার তুলনায় ১০ গুণ বেশি বিক্রয় অর্জন করেছে।

পুরো ক্যাম্পেইনে হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল ও এক্সেসরিজ, গৃহস্থালি পণ্য, বাথ অ্যান্ড বডি, স্কিনকেয়ার, ঘড়ি, জুতা এবং ফ্যাশন সামগ্রী শীর্ষে ছিল। হায়ার ওয়াশিং মেশিন, অ্যাডিডাস স্নিকার্স, ফাস্ট্র্যাক ঘড়ি, নিভিয়া ক্রিম, লাক্স বডি ওয়াশ, স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার, সার্ফ এক্সেল লিকুইড ইত্যাদি সবচেয়ে বিক্রিত পণ্য হিসেবে উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি ও লাইফস্টাইল ক্যাটাগরিতে দারাজমলের ব্র্যান্ডগুলো অসামান্য সাফল্য অর্জন করেছে। হায়ার, রিয়েলমি, টিপি-লিংক, বাটা, কারেন, গুডম্যান, নিভিয়া, স্কিনও, বুনিয়াদি, লোটো, রিগ্যাল ফার্নিচার, মার্কস, ডেটল, হিমালয়া, প্যারাসুট এবং এসকেএফ কর্পোরেশনের মতো ব্র্যান্ড গ্রাহকদের পছন্দের শীর্ষে ছিল।

এবারের ক্যাম্পেইনে ডিজিটাল পেমেন্টের ব্যাপক প্রসার লক্ষ্য করা গেছে; মোট বিক্রয়ের ৫০ শতাংশেরও বেশি ব্যাংক কার্ড ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হয়েছে। দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম মোট বিক্রয়ে ২০ শতাংশ অবদান রেখেছে। নতুন গ্রাহক তৈরিতেও সফলতা; মোট বিক্রয়ের ২৫ শতাংশ এসেছে নতুন গ্রাহকের কাছ থেকে। দেশের ৬৯০ কিলোমিটার দূরত্বে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে বিস্তৃত লজিস্টিক সক্ষমতা প্রমাণিত হয়েছে।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ‘ডিজিটাল কমার্সের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হলো। গ্রাহকের আস্থা, দারাজমল পার্টনারদের সহযোগিতা এবং হাজারো সেলারের প্রচেষ্টাই এই রেকর্ড প্রবৃদ্ধির মূল কারণ। দেশের গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময়, নির্ভরযোগ্য ও ফলপ্রসূ অনলাইন শপিং অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর