ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিকেলে বাংলাদেশ ফিন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ৫৬টি তফশীলভুক্ত ব্যাংক ও অন্যান্য নন ব্যাংকিং ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানে তলবনামা পাঠিয়েছে।
বিএফআইইউ থেকে পাঠানো চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত অ্যাকাউন্টের সকল তথ্য নথিভুক্ত করে বাংলাদেশ ফিন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২০২৫ সালের ১০ নভেম্বর তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। বর্তমানে তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।