ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধের সুবিধার্থে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকায় অবস্থিত নির্দিষ্ট কিছু শাখা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা হবে, তবে গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাইম ব্যাংকের আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা এবং ইসলামী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখা খোলা থাকবে। সিটি ব্যাংকের ক্ষেত্রে জয়পুরহাট, দিনাজপুর, গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দপুর, রাজশাহী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া ও রংপুর শাখায় লেনদেন করা যাবে। ব্র্যাক ব্যাংকের মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা কার্যক্রম পরিচালনা করবে।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংকের কাওরান বাজার, মতিঝিল, বনানী, গুলশান ও উত্তরা শাখাগুলোও আজ খোলা। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চন্দ্রা, গুলশান, জুবিলি রোড, নারায়ণগঞ্জ বিসিক, প্রিন্সিপাল শাখা, উত্তরা মডেল টাউন, কুষ্টিয়া, খুলনা, যশোর ও লোহাগড়া এবং এনসিসি ব্যাংকের ও আর নিজাম রোড, মতিঝিল, বারিধারা, সাভার, জয়দেবপুর ও বাইপাইল শাখায় প্রয়োজনীয় ব্যাংকিং কাজ সম্পন্ন করা যাবে।