Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-ভ্যাট রিটার্ন জমার সময় ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১২:৪৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৫২

ছবি: সংগৃহীত।

ঢাকা: মার্চ ২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সময় অনুযায়ী, করদাতারা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, পহেলা বৈশাখ উপলক্ষ্যে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট কারিগরি সমস্যার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

এনবিআরের কর্মকর্তারা আশা করছেন, বর্ধিত সময়সীমার ফলে করদাতারা নির্বিঘ্নে তাদের রিটার্ন দাখিল করতে পারবেন এবং রাজস্ব আদায় প্রক্রিয়াও আরও গতিশীল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর