Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান ও এসিআই’র উদ্যোগে হজ যাত্রীদের মাঝে ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৭

‘হজ কেয়ার প্যাক’ বিতরণ অনুষ্ঠান।

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এসিআইয়ের দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে চলতি বছর পবিত্র হজ পালনকারী যাত্রীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’র কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কেয়ার প্যাকগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এসিআই-এর পক্ষ থেকে ‘হজ কেয়ার প্যাক’ হস্তান্তর করেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা বিমানের অন্যতম অগ্রাধিকার। এসিআইয়ের এই সৌজন্যমূলক উদ্যোগ হজযাত্রীদের সফরে বিশেষ সহায়ক হবে। এটি একটি শুরু মাত্র; ভবিষ্যতে আমাদের সেবার এই মান ও পরিধি আরও বৃদ্ধি করা হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে বিমানের ডিএমডি সৈয়দ মইন উদ্দিন আহমেদ এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করে বলেন, উভয় প্রতিষ্ঠানের এই সহযোগিতামূলক সম্পর্ক আগামী বছরেও অব্যাহত থাকবে।

এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, বিমানের এই মহৎ সেবামূলক কার্যক্রমে অংশীদার হতে পেরে আমরা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান ও গর্বিত মনে করছি। এসিআই আশা প্রকাশ করে, ভবিষ্যতে সকল হজযাত্রীর কাছে আমরা এই সেবা পৌঁছে দিতে সক্ষম হব।

অনুষ্ঠানে বিমানের পক্ষ থেকে আশরাফুল আলম, পরিচালক বিকাপণন ও বিক্রয়, মোহাম্মদ মিজানুর রশীদ, পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ (অতিরিক্ত দায়িত্ব), ক্যাপ্টেন রেজোয়ান ইসলাম চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এবং ক্যাপ্টেন আবু নাছের আহমেদ ইমরান, চিফ অব ফ্লাইট সেফটি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এসিআইয়ের পক্ষ থেকে মার্কেটিং ম্যানেজার মো. আসাদুল ইসলাম শুভ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এ. কে. এম মাহমুদুর রহমান ও মিডিয়া বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহদী হাসান খান চিশতী উপস্থিত ছিলেন।

 

 

সারাবাংলা/এমএইচ/এইচআই