Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসআইসিআইপি-বিজিএমইএ আয়োজনে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর’ অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬ ১৫:৪৬

কর্মসংস্থানমুখী দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তব চাকরির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিজিএমইএ ও এসআইসিআইপি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রুমানা রশীদ। সভায় সভাপতিত্ব করেন মুনীর চৌধুরী এবং সঞ্চালনা করেন মো. আশফাকুর রহমান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দক্ষ জনশক্তি দেশের অর্থনীতির অগ্রগতির মূল চালিকাশক্তি। এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রাম প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে তরুণদের চাকরির সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালায় অংশগ্রহণকারী মানবসম্পদ প্রধানরা শিল্পখাতের বর্তমান দক্ষতা-চাহিদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রবণতা নিয়ে মতামত দেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো