Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৬

ঢাকা: এক মাসের ব্যবধানে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পাশাপাশি অটোগ্যাসের দামও বেড়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিলের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে এপ্রিলের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল এ জ্বালানির দাম।

বিজ্ঞাপন

মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে সংকট তৈরি হয়েছে। অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এলপিজিবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। বিকল্প উৎস ও পথে আমদানি করতে সময় ও ব্যয় বাড়ছে। পাশাপাশি বিমা ও নিরাপত্তা খরচও বেড়েছে।

এসব কারণে দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ট্রেডার প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর