Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর চুক্তি সই

সারাবাংলা ডেস্ক
১ মে ২০২৬ ১৪:৫৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি সই হয়েছে।

চুক্তির আওতায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর আওতাধীন ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা টিউশন ফি ও সেশন ফি-সহ যে কোন ধরনের ফি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ও এমক্যাশ-এর মাধ্যমে কর্পোরেট সেবার আওতায় দ্রুত প্রদান করতে পারবেন।

সোমবার (২৭ এপ্রিল) ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ, এফসিএ, ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন-এর উপস্থিতিতে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

বিজ্ঞাপন

এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর