Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একনেকে ৬ নতুন ও ৪ সংশোধিত প্রকল্প অনুমোদন / ঢাকার বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালী করতে ৬২৭ কোটি টাকা ব্যয় বাড়ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৫:৪৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকার ডেসকো এলাকার বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালী করতে ৬২৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয় বাড়ছে।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’ (একনেক) এর সভায় এ-সংক্রান্ত একটি প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানানো হয়, সভায় ইতোপূর্বে অনুমোদিত ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন)’ শীর্ষক একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গ ২০২২ সালে এপ্রিলে অনুমোদিত প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ২৭২ কোটি ৪৮ লাখ টাকা।
বর্তমান সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বেড়ে মোট দাঁড়াচ্ছে ২ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে জানানো হয়, সভায় আরও ৩টি অর্থাৎ মোট ৪টি সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত চারটি প্রকল্পে মোট ব্যয় বাড়ছে ৯৩১ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকা।

অন্যদিকে ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প’ (ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা) এবং ‘রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা)সহ ৬টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এগুলোতে মোট ব্যয় হবে প্রায় ৮ হাজার ৪০৩ কোটি ২৫ লাখ টাকা।

(বিস্তারিত আসছে …)

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর