Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণ করবে বাংলাদেশ ও সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। 

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করবে বাংলাদেশ ও সুইজারল্যান্ড। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।

সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষাৎকা‌লে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করে, যার মধ্যে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোতে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধিও অন্তর্ভুক্ত ছিল।

উভয়পক্ষ অর্থনৈতিক অংশীদারিত্বকে বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের একটি মূল স্তম্ভ হিসেবে স্বীকার করে। তারা বাংলাদেশি কর্মীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে নিয়মিত আদান-প্রদানের গুরুত্বের ওপরও জোর দেন।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস কার্যক্রম শুরু হলে তা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করতে সহায়তা করবে।

উভয়পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার মতো অভিন্ন মূল্যবোধের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তারা এই মূল্যবোধগুলো সমুন্নত রাখতে বহুপাক্ষিক ফোরামে একত্রে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করে রাষ্ট্রদূত মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদে ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন এবং এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর