ঢাকা: পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে ‘রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন’ (বিটিএমসি)-এর আওতাধীন দুটি মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মিল দুটি হচেছ- ‘মাগুরা টেক্সটাইল মিল’ ও নীলফামারীতে অবস্থিত ‘দারোয়ানী টেক্সটাইল মিল’। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে মিল দুটির পিপিপি পার্টনার তথা বেসরকারি অংশীদার নির্বাচনের জন্য চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
অর্থ মন্ত্রণালয় জানায়, এছাড়া বৈঠকে চলতি পঞ্জিকা বছরের সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল (গ্যাস অয়েল ও জেট ফুয়েল) আমদানির একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।