ঢাকা: গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে রিটেইল কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকার মীরের বাজারে যাত্রা শুরু করেছে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের প্রথম রিটেইল শোরুম।
শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক্স সিরামিকস গ্রুপের চিফ বিজনেস অফিসার (সিবিও) ইমতিয়াজ হুসাইন বলেন, এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের প্রথম রিটেইল শোরুম হিসেবে মীরের বাজারের এই যাত্রা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই, মানসম্মত ও আধুনিক টাইলস এবং বাথওয়্যার পণ্য দেশের গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করতে। একই সঙ্গে আমাদের ডিলার আর রিটেইল পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চাই।
তিনি বলেন, বর্তমানে গ্রাহকরা শুধু পণ্যের মান নয়, ডিজাইন, বৈচিত্র্য এবং কেনাকাটার অভিজ্ঞতাকেও গুরুত্ব দেন। নতুন এই শোরুমের মাধ্যমে গ্রাহকরা পণ্য সরাসরি দেখে, বিভিন্ন ডিজাইন ও সমাধান সম্পর্কে ধারণা নিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নির্মাণ ও আবাসন খাতে আধুনিক টাইলস ও বাথওয়্যারের চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনায় নকশা, মান ও ব্যবহারিক সুবিধার সমন্বয়কে গুরুত্ব দিচ্ছেন গ্রাহকরা। এ বাস্তবতায় স্থানীয় পর্যায়ে ব্র্যান্ডের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি গ্রাহক এবং ডিলারদেরর জন্য পণ্য দেখার ও বেছে নেওয়ার সুযোগ তৈরি করাও গুরুত্বপূর্ণ।
মীরের বাজারের নতুন এই শোরুমে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি গ্রাহক এবং ডিলারদের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচনে সহযোগিতার সুযোগ থাকছে। ফলে তারা টাইলস ও বাথওয়্যারের বিভিন্ন পণ্য সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পাবেন। মীরের বাজারে প্রথম রিটেইল শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের রিটেইল সম্প্রসারণ কার্যক্রমে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। ভবিষ্যতে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের এভিপি, রিটেইল বিজনেস অপারেশন মো. ইকবাল কবির এবং এভিপি, রিটেইল ডেভেলপমেন্ট আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।