Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ২১:১৯

২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, কক্সবাজার।

কক্সবাজার: কক্সবাজারে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) রাতে হাসপাতালের হাম ইউনিটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে টানা দুইদিনে একই ইউনিটে তিন শিশুর প্রাণহানির ঘটনা ঘটল।

মৃত শিশুরা হলো রামু উপজেলার ফতেখাঁরকুল এলাকার আতিকুর রহমানের আট মাস বয়সি ছেলে মিজানুর রহমান এবং মিঠাছড়ি এলাকার মো. জাভেদের ছয় মাস বয়সি মেয়ে ওয়াজিফা। এর আগের দিন একই ইউনিটে মারা যায় নূর ফাহাদ নামে ছয় মাস বয়সি এক রোহিঙ্গা শিশু।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শান্তনু ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর চাপে হাসপাতালের অবস্থা নাজুক হয়ে পড়েছে। মাত্র ২০ শয্যার হাম ইউনিটে একেকটি বেডে ৩-৪ জন শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।’

বিজ্ঞাপন

শিশু মিজানের বাবা আতিকুর রহমান জানান, কয়েকদিন ধরে তার ছেলে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিল। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার পরও অবস্থার অবনতি হলে গত ২৪ এপ্রিল তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা হামের লক্ষণ শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে ওয়াজিফার বাবা মো. জাভেদ বলেন, মেয়ের সর্দি-জ্বর বেড়ে গেলে রোববার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় হাম শনাক্ত হলে হাম ইউনিটে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সে মারা যায়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ১ হাজার ৪৫২ শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশ শিশুই আগে হামের টিকা পায়নি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রামু, মহেশখালী, কক্সবাজার পৌরসভা, উখিয়া ও চকরিয়া এলাকায়।

পরিসংখ্যান বলছে, গত এক মাসেই (২৯ মার্চ থেকে ৩ মে) আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৯ শিশু এবং একই সময়ে মারা গেছে ১৩ শিশু। এর মধ্যে রামুতে ছয়জন, কক্সবাজার পৌরসভায় দুইজন, মহেশখালীতে একজন, কুতুবদিয়ায় একজন, সদর উপজেলায় একজন, উখিয়ায় একজন এবং এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ১৪৭ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৭৯ জন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন, পেকুয়াতে পাঁচজন, উখিয়ায় ১৫ জন, টেকনাফে আটজন, রামুতে সাতজন এবং মহেশখালীতে ১৬ জন শিশু ভর্তি রয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো টিকা না নেওয়াই এই পরিস্থিতির অন্যতম কারণ। তারা অভিভাবকদের দ্রুত শিশুদের টিকাদান সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্টদের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল, যাতে হামের এই প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর