ঢাকা: এসেনসিয়াল ড্রাগসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আ. কা. মো. আশরাফুজ্জামান।
বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) উপসচিব মো. গোলাম রব্বানী সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোম্পানি অ্যাক্ট ১৯৯৪-এর আওতায় মেমোরেন্ডাম অ্যান্ড এসোসিয়েশন অব এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর ৫৪ (৩) অনুযায়ী আ. কা. মো. আশরাফুজ্জামানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।