ঢাকা: দেশের প্রযুক্তি পণ্যের বাজারে লেনোভোর কমপ্যাক্ট ডেস্কটপের নতুন সংযোজন নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড। লেনোভোর ৯১বি২০০৩৩এইচএ মডেলের আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপটি আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি। এটি প্রফেশনাল ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।
সোমবার ৯ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপ একটি ছোট আকারের ডেস্কটপ কমপিউটার, যা আধুনিক অফিস ও বাসাবাড়ির সীমিত জায়গায় ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ইন্টেল কোর আইফাইভ-২১০এইচ প্রসেসর, যা সর্বোচ্চ ৪.৮ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। ৮ কোর ও ১২ থ্রেডের এই প্রসেসর মাল্টিটাস্কিং এবং ডেটা প্রসেসিং কাজে কার্যকর পারফরম্যান্স প্রদান করে।
মিনি ডেস্কটপটিতে ৮ জিবি ডিডিআর৫ র্যাম (৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যায়) এবং ৫১২ জিবি পিসিএলই জেন ৪ এসএসডি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হলে, এতে থাকা বিল্ট-ইন এম.২ স্লট ব্যবহার করে সহজেই অতিরিক্ত স্টোরেজ যুক্ত করা যাবে।
কানেক্টিভিটির দিক থেকেও আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপটিতে রয়েছে আধুনিক সব সুবিধা। এতে ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-এ, থান্ডারবোল্ট, এইচডিএমআই ২.১, ভিজিএ এবং ২.৫ জিবিই ল্যান পোর্ট যুক্ত করা হয়েছে। ওয়্যারলেস সংযোগের জন্য ওয়াই-ফাই ৬ই এবং ব্লু-টুথ ৫.৩ সাপোর্ট রয়েছে। লুনা গ্রে রঙের এই ডেস্কটপটির ওজন মাত্র ১.৮ কেজি, যা সহজে বহনযোগ্য এবং ছোট জায়গায় স্থাপনযোগ্য। ডিভাইসটি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও হোম অফিস ব্যবহারের জন্য উপযোগী।
লেনোভো আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপটি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বর্তমানে গ্লোবাল ব্যান্ডের ওয়েবসাইটসহ অনুমোদিত ডিলারদের মাধ্যমে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
লেনোভোর কমপ্যাক্ট ডেস্কটপের নতুন সংযোজন আইডিয়াসেন্টার মিনি
স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৫
১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৫