Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কোনো প্রমাণ নেই: আইএইএ প্রধান

আর্ন্তজাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬ ২১:০৭ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ২২:৩৯

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নানা দাবি সত্ত্বেও ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুসংগঠিত কর্মসূচির প্রমাণ পাননি বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি।

মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো পদ্ধতিগত এবং সুশৃঙ্খল কর্মসূচি খুঁজে পায়নি তাদের পরিদর্শক দল।

তবে তিনি নিশ্চিত করেছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। সাধারণ বেসামরিক কাজে ব্যবহারের প্রয়োজনীয়তার তুলনায় এই মাত্রা অনেক বেশি। একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোই এই উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে।

বিজ্ঞাপন

গ্রোসি জোর দিয়ে বলেন, পরিদর্শকরা এখনই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না যে ইরান বোমা তৈরির পরিকল্পনা করছে। তবে এত বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুত করা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই এই সমৃদ্ধকরণ প্রক্রিয়া এবং সেন্ট্রিফিউজগুলো অবিরাম ঘূর্ণনের মাধ্যমে উপাদান তৈরি করে যাচ্ছে যা উদ্বেগের মূল কারণ।

তাত্ত্বিকভাবে এই পরিমাণ উপাদান দিয়ে ১০টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তবে তারা কি তা তৈরি করেছে? গ্রোসি নিজেই এর উত্তর দিয়ে বলেন— ‘না’।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর