Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়োজনে হরমুজ প্রণালীতে পাহারা দেওয়া হবে: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৬ ২১:০৭ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ২২:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নৌবাহিনীকে নির্দেশ দেবেন।

‍বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরা।

উল্লেখ্য, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুদ্ধকালীন সময়ে এই কৌশলগত জলপথটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সেখান দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছে।

লেভিট আরও জানান, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে বা এর আশেপাশে চলাচলকারী অপরিশোধিত তেলবাহী ও পণ্যবাহী জাহাজগুলো মার্কিন ‘ডেভেলপমেন্ট ফিন্যান্স করপো0রেশন’ থেকে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ‘রাজনৈতিক ঝুঁকি বিমা’ (পলিটিক্যাল রিস্ক ইন্স্যুরেন্স) সুবিধা পাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর