Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইফা, তেল আবিব ও জেরুজালেমে ইরানের হামলার দাবি

আর্ন্তজাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৬ ০৮:২৯

ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই নিয়ে ইরান ৩৭তম দফায় টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালালো।

বুধবার (১১ মার্চ) সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়।

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দফতরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।

এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হানলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে আল-জাজিরা জানায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর