সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ত্যাগের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
রোববার (১৫ মার্চ) গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক জরুরি বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।