Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহু বছর যাদের সাহায্য করেছি এমন কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬ ০৮:৩৮ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৮:৪৪

কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি স্বাভাবিক করতে কিছু দেশ আগ্রহী কিছু দেশ অনাগ্রহী। অনাগ্রহী দেশের তালিকায় এমন কিছু দেশ রয়েছে যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা দিয়ে আসছে।

সোমবার (১৬ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগে সাংবাদিকদের ইরানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে ট্রাম্প এই কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘অনেক দেশ আমাকে বলেছে যে তারা (হরমুজ প্রণালির) পথে রয়েছে। কেউ কেউ এ ব্যাপারে খুবই আগ্রহী এবং কেউ কেউ নয়।’

তিনি বলেন, ‘কিছু দেশ রয়েছে, যাদের আমরা বহু বহু বছর ধরে সাহায্য করেছি। আমরা তাদের ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করেছি। কিন্তু তারা (সহায়তায়) অতটা আগ্রহী ছিল না। আর উৎসাহের মাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ সোমবার জানিয়েছে, হরমুজ চালু করার লক্ষ্যে জাহাজ পাঠানোর তাৎক্ষণিক পরিকল্পনা তাদের নেই।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। তবে তিনি নিশ্চিত নন এরই মধ্যে সেখানে কোনো মাইন স্থাপন করা হয়েছে কি না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর