Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত মার্কিন ঘাঁটির আশপাশ ত্যাগের আহ্বান ইরানের বিপ্লবী গার্ডের

আর্ন্তজাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬ ১৭:৫৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২১:৫৯

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটির আশপাশে বসবাসরত সাধারণ মানুষকে দ্রুত এলাকা খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার (২৭ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সংস্থাটি জানিয়েছে, মার্কিন সেনাদের লক্ষ্য করে যেকোনো সময় হামলা চালানো হতে পারে।

আইআরজিসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে যেখানেই মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা অবিলম্বে ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাদের ওপর হামলা চালানো এখন থেকে সংস্থাটির একটি ‘পবিত্র দায়িত্ব’।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর