Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানকে শুল্ক ও নিষেধাজ্ঞায় ছাড় দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৮:১০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৯:০৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, ইরানকে ‘শুল্ক ও নিষেধাজ্ঞায় ছাড়’ দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, ‘যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে ১৫টি প্রস্তাব দিয়েছিল, তার অনেকগুলোতেই ইতোমধ্যে সম্মতি হয়েছে।’

বুধবার (৮ এপ্রিল) ট্রুথ সোশ্যালে সর্বশেষ দেওয়া পোস্টে এ দাবি করেন তিনি। তবে, ট্রাম্পের সর্বশেষ মন্তব্য ও দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

অন্যদিকে তেহরানের মিত্র ও অংশীদারদের জন্যও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ‘ইরানকে সামরিক অস্ত্র সরবরাহকারী যেকোনো দেশকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে বিক্রি করা তাদের সব ধরনের পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করা হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। কোনো ব্যতিক্রম বা ছাড় থাকবে না!’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর