Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি

আর্ন্তজাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬ ১৪:২৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৭:১৯

লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স

দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স দলের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) আল জাজিরার খবরে বলা হয়েছে, লেবানন–ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যে এ ঘটনা ঘটল। তবে আল–জাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লেবানন ২৪-এর খবরে বলা হয়, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ গভর্নরেটের কুনিন এলাকায় ইসলামিক হেলথ অথরিটির একটি অ্যাম্বুলেন্স দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। তারা মেশিনগান থেকে গুলি ছোড়ে। কামানের গোলাও নিক্ষেপ করে।

সংবাদমাধ্যমটি বলছে, এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর