Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনীতিতে থালাপতি বিজয়ের উত্থান: তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৬ ১৬:৩৮ | আপডেট: ৪ মে ২০২৬ ১৮:০৭

থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) চমক দেখিয়েছে। এখনও পর্যন্ত ভোট গণনার ফলাফলে দলটি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

সোমবার (৪ মে) সকাল থেকে সুপারস্টার বিজয়ের দলের শক্তিশালী অবস্থানে থাকার খবর নিশ্চিত করছে ‘টাইমস অব ইন্ডিয়া’সহ গুরুত্বপূর্ণ ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, নির্বাচনে বিজয়ের দল প্রায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনাও তৈরি হয়েছে। ভোটের লড়াইয়ে বিজয়ের দল টিভিকে পেছনে ফেলেছে রাজ্যের দীর্ঘদিনের অন্য দুই প্রভাবশালী দল ডিএমকে ও এআইএডিএমকে-কে।

বিজ্ঞাপন

বিশ্লেষকেরা বলছেন, তরুণ ভোটারদের ব্যাপক সমর্থন এবং প্রচলিত রাজনৈতিক দলের প্রতি অসন্তোষ এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে তামিলনাড়ুর দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।

বিশ্লেষকরা আরও মনে করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে বিজয়ের নেতৃত্বে নবগঠিত দলটি তামিলনাড়ুর রাজনীতিতে ‘একটি বড় শক্তি’ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক দল গঠনের পর এই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয় বিজয়ের দল। নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পরই সরকার গঠনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর