Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান আলোচনা অনিশ্চিত, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

আর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৬ ০৯:৫৫

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তি পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সিএনএনএর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে হোয়াইট হাউসের একজন মুখপাত্র পরবর্তী পর্বের আলোচনাকে ঘিরে অমীমাংসিত ব্যবস্থাপনার কথা উল্লেখ করে সফর বাতিলের তথ্য জানান।

মুখপাত্র বলেন, ‘এই আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।’

মুখপাত্র আরও বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব কারিগরি আলোচনা শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি।’

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার সকালে ভাইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ড সফরের ইচ্ছা প্রকাশ করেন। যদিও তিনি সে সময় বলেন, সফরের সময় এখনও অনিশ্চিত।

ভ্যান্স আরও বলেন, চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে কারিগরি আলোচনা এই সপ্তাহান্তে শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং তিনি মার্কিন আলোচক দলের নেতৃত্ব দেওয়ার ‘পরিকল্পনা করছেন’।

উল্লেখ্য, জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা ছিল আজ। ইরান ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও বিষয়টি নিশ্চিত করেছিল। তবে কোনো আভাস না দিয়ে এক দিন আগেই গত বুধবার রাতে (বাংলাদেশ সময়) স্মারকে সই করা হয়।

ফ্রান্স থেকে ভার্চ্যুয়ালি স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তেহরান থেকে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পরে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়ে দেন, শুক্রবার (১৯ জুন) জেনেভায় প্রাথমিক চুক্তি (সমঝোতা স্মারক) সইয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে না। তবে এদিন চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে বলে জানিয়েছিল দেশটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর