Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬ ০৯:৩১

আইআরজিসির নৌ ইউনিট। ছবি: তাসনিম

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির নৌ ইউনিট এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে কোনো জাহাজকে এ পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

এতে বলা হয়, শত্রুপক্ষ (যুক্তরাষ্ট্র) নিজেই এ ঘটনার জন্য দায়ী। তারা যদি এ ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোনো ভুল পদক্ষেপ নেয় বা ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালায়, তবে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন নতুন ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হস্তক্ষেপের সব পরিণতির দায়ভার মার্কিন-ইসরায়েলি শত্রুপক্ষ এবং যেসব দেশ তাদের ভূখণ্ড শত্রুর ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছে, তাদের ওপর বর্তাবে।

এদিকে রাডার বন্ধ করে একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে তাতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়ার দাবি করেছে আইআরজিসি। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
১২ অক্টোবর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর